রাজধানীতে শেলেটকের আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় আবাসন খাতের প্রতিষ্ঠান শেলেটক্ ঢাকায় ১১ দিনব্যাপী ফ্ল্যাট ও জমির মেলা আয়োজন করেছে। রাজধানীর পান্থপথে শেলেটক্ টাওয়ারে গতকাল বৃহস্পতিবার থেকে ‘শেলেটক্ শরৎমেলা-২০১১’ শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ ও পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।মেলায় জমি ও ফ্ল্যাট বিক্রয় ছাড়াও অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিটি ফ্ল্যাটে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় থাকবে। এ ছাড়া জমির প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় রয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।