প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন’ কমিটিকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক। সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান এ ও এম রাশেদ এবং করপোরেট ও জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।