রাজধানীতে স্কিলফুল সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বল্প আয়ের মানুষের কর্মক্ষমতা ও উপার্জনক্ষমতা বাড়াতে ঢাকা, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, সুনামগঞ্জ ও যশোর—এই ছয় জেলায় পরিচালিত হচ্ছে কর্মহীন ও অবকর্মে নিয়োজিত শ্রমিকের জন্য দক্ষতা (স্কিলফুল) প্রকল্প।প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল শনিবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুইস কন্ট্যাক্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মনীষ পান্ডে এর উদ্বোধন করেন। বক্তব্য দেন এসডিএসের হেড অব কো-অপারেশন ডেরেক মুয়েলার, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন ফিলিপ জেকস প্রমুখ।সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) সহযোগিতায় স্কিলফুল প্রকল্পটি বাস্তবায়ন করছে সুইস কন্ট্যাক্ট। এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিএস)। বিজ্ঞপ্তি।