রাজধানীতে ২১-২৩ মে বৈদ্যুতিক সরঞ্জামাদির মেলা করবে আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আগামী ২১ থেকে ২৩ মে ঢাকা শেরাটন হোটেলে ভারত-বাংলাদেশ বিদ্যুৎ ও বৈদ্যুতিক সরঞ্জামাদির এক প্রদর্শনীর আয়োজন করবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ক্রেতা-বিক্রেতাদের সরাসরি সাক্ষাতের ব্যবস্থাও থাকবে।রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমদ এই তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উপদেষ্টা নাকিব আহমেদ ও উপপরিচালক বি মুখার্জি।ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সরাসরি সংযোগ স্থাপনও এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। বিজ্ঞপ্তি।