রাজধানীতে ৭ মার্চ থেকে থাই পণ্য মেলা এবং খাদ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ থেকে ৯ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে থাইল্যান্ড বাণিজ্য প্রদর্শনী ২০১৩।থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রদর্শনীটি ৭ মার্চ শুধু ব্যবসায়ীদের জন্য এবং ৮ ও ৯ মার্চ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারী মোট ৪৭টি প্রতিষ্ঠানের ১০ ধরনের পণ্য প্রদর্শন করা হবে। এ ছাড়া এই মেলার পাশাপাশি ৭ থেকে ১৩ মার্চ একই হোটেলে থাই খাদ্য উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।