রাজধানীতে 'হোম ফেস্ট ২০১৫'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীতে উইন্ডমিলের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় ফেস্টের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুদ্দিন মোশারফ, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান প্রমুখ। এই আয়োজনের সঙ্গে ছিল ব্র্যাক ব্যাংক, সুপার স্টার গ্রুপ (এসএসজি), আড়ং, বার্জার, অ্যাম্বার বোর্ড, আকতার ফার্নিচার ও টাপারওয়্যারসহ দেশের আরও কিছু উল্লেখযোগ্য ব্র্যান্ড। বিজ্ঞপ্তি।