রাজধানীর উত্তরায় আগোরার নতুন আউটলেট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম সরণিতে সম্প্রতি শপিং চেইন আগোরার ১৩তম আউটলেট বা বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যন আফরোজ রহিম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রহিমআফরোজ সুপারস্টোরসের চেয়ারম্যান ফিরোজ রহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আঁদ্রে কেলিউক্স বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময়ে রহিমআফরোজ সুপারস্টোরসের মহাব্যবস্থাপক প্যাট্রিস রোমানেট ও বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসান উপস্থিত ছিলেন।আগোরার নতুন আউটলেটটিতেও নিত্যপ্রয়োজনীয় মাছ-মাংস, শাক-সবজি, ফল, দেশি-বিদেশি খাবার ও পানীয়, গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন পণ্য এবং পোশাক ও ফ্যাশনসামগ্রী পাওয়া যাবে।উল্লেখ্য, উত্তরায় এটি আগোরার দ্বিতীয় আউটলেট। প্রথমটি উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত। বিজ্ঞপ্তি।