রাজধানীর উত্তরায় আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ময়মনসিংহ রোডে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেটের যাত্রা শুরু হয়েছে। ৩৬ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে বৃহৎ এই বিপণন কেন্দ্র।আউটলেটটির উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী, আড়ং ও ব্র্যাকের পরিচালক তামারা আবেদসহ আড়ংয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।তামারা আবেদ বলেন, ‘আমরা আশা করছি যে আমাদের ফ্ল্যাগশিপ স্টোরে এসে ক্রেতারা একটি সম্পূর্ণ অভিনব ক্রয় অভিজ্ঞতা পাবেন।’আড়ংয়ের এই ফ্ল্যাগশিপ স্টোরে রয়েছে একটি এক্সিবিশন গ্যালারি, বিভিন্ন এক্সক্লুসিভ পণ্যের সমারোহ নিয়ে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটি ফ্লোর, একটি প্রিমিয়াম কাস্টমার লাউঞ্জ এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকের আড়ং ক্যাফে। বিজ্ঞপ্তি।