রাজধানীর উত্তরায় ইস্টার্ন ব্যাংকের ৪৮তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড রাজধানীর উত্তরায় গরীব-ই-নেওয়াজ এভিনিউতে ৪৮তম শাখা চালু করেছে। অনলাইন সুবিধাসমৃদ্ধ এ শাখায় গ্রাহকেরা, ভোক্তা ও এসএমই ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা লাভ করবেন।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার গত মঙ্গলবার ব্যাংকের এ নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান ও মো. ফখরুল আলম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, ঢাকা ক্লাস্টার-প্রধান মো. সাদ উল্লাহ, প্রশাসন ও নিরাপত্তা বিভাগ-প্রধান আবদুস সালাম, এডিসি ও প্রায়োরিটি ব্যাংকিং-প্রধান সাইদুল আমিন এবং বিপণন ও ব্র্যান্ড-প্রধান জিয়াউল করিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।