রাজধানীর কচুক্ষেতে আরএফএলের নতুন বিক্রয়কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহস্থালিতে ব্যবহার্য প্লাস্টিক পণ্য, কাস্ট আয়রন ও পিভিসিসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) রাজধানীর কচুক্ষেত মেইন রোডে নতুন একটি ‘বেস্ট বাই আউটলেট’ বা বিক্রয়কেন্দ্র খুলেছে।বিক্রয়কেন্দ্রটিতে আরএফএলের প্রায় দুই হাজার ধরনের পণ্যসামগ্রীর সম্ভার রয়েছে।কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আরএফএলের পরিচালক আরএন পল সম্প্রতি বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় আরএফএল বেস্ট বাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা নবনুর ইসলাম খান, সহকারী ব্র্যান্ড মহাব্যবস্থাপক আল্লামা মুর্শিদ মুনিম, বিক্রয় ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও রবিউল হাসান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন স্থানসহ দেশব্যাপী আরএফএল বেস্ট বাই আউটলেট খোলা হবে।