রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা ব্যাংকের ৫২তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে সম্প্রতি ঢাকা ব্যাংকের ৫২তম শাখা উদ্বোধন করা হয়েছে। এতে অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সব ব্যাংকিং সেবা পাওয়া যাবে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আফরোজা আব্বাস। এ সময় ব্যাংকের পরিচালক রাখী দাশ গুপ্তা, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিম, কায়সার তমিজ আমীন, নিয়াজ মোহাম্মদ খানসহ প্রধান কার্যালয়ের কয়েকজন বিভাগীয় প্রধান, খিলগাঁও শাখার ব্যবস্থাপক এবং বিশিষ্ট গ্রাহকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি