রাজধানীর পান্থপথে এনসিসি ব্যাংকের ৮৪তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন-সুবিধা নিয়ে ঢাকার পান্থপথে এনসিসি ব্যাংক লিমিটেডের ৮৪তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম গতকাল বৃহস্পতিবার শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও তোফাজ্জল হোসেন, পরিচালক আবদুস সালাম, এ এস এম মাঈনউদ্দিন মোনেম, সোহেলা হোসেন ও খায়রুল আলম চাকলাদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা। বিজ্ঞপ্তি।