রাজধানীর পান্থপথে শেলেটকের আবাসন মেলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম পান্থপথের শেলেটক্ টাওয়ারে এখন চলছে পক্ষকালব্যাপী শেলেটক্ বর্ষশেষ আবাসন মেলা।এ মেলায় ক্রেতাদের জন্য শেলেটকের রাজধানীর ধানমন্ডি, বনানী ও গেন্ডারিয়া এলাকার অ্যাপার্টমেন্ট ও আশুলিয়ায় ১৫ শতাংশ ছাড়ে প্লট কেনার সুযোগ রয়েছে। এ ছাড়া ক্রেতারা একই সুবিধায় শেলেটকের সব প্রকল্পের অ্যাপার্টমেন্টও কিনতে পারবেন।শেলেটকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ ও পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদ গত বৃহস্পতিবার মেলাটির উদ্বোধন করেন।শেলেটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় প্লট ও অ্যাপার্টমেন্ট ক্রয়ে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা আছে। এ ছাড়া জমি ও অ্যাপার্টমেন্টের বুকিং প্রদানকারীদের জন্য র‌্যাফল ড্রয়ের মাধ্যমে পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগও রয়েছে।মেলাটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্রেতা ও দর্শকদের জন্য মেলাটি উন্মুক্ত রয়েছে। ১৫ ডিসেম্বর শেষ হবে এ মেলা।