রাজধানীর বনশ্রীতে সোস্যাল ইসলামী ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৭০তম শাখা খোলা হয়েছে ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনিসুল হক প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. শাহ্ আলম। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।