রাজধানীর বিজয়নগরে ২৭৩২ বর্গফুট অফিস স্পেস ক্রয় করবে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাজধানীর বিজয়নগরে মেসার্স ইস্টার্ন হাউজিং লিমিটেডের ইস্টার্ন আরজু ভবনের দ্বিতীয়, চতুর্থ ও অষ্টম তলায় দুই হাজার ৭৩২ বর্গফুট অফিস স্পেস ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় ও চতুর্থ তলা প্রতি বর্গফুট ১৪ হাজার ১৬৮ টাকা দরে এক হাজার ৮৭৬ বর্গফুট এবং অষ্টম তলায় ১৩ হাজার ৬৭৯ টাকা দরে ৮৫৬ বর্গফুট মেঝের জায়গা ক্রয় করা হবে। যার মোট মূল্য হবে তিন কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৩৯২ টাকা। একই সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের জন্য চার লাখ করে আট লাখ টাকার জায়গা ক্রয়েরও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে জমির দাম ও অন্যান্য খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না।প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮৫তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।