রাজধানীর বিজয়নগরে স্ট্যানচার্টের ফিনানশিয়াল কিয়স্ক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি ঢাকার বিজয়নগরে একটি ফিনানশিয়াল কিয়স্ক চালু করেছে।এই ফিনানশিয়াল কিয়স্কটিতে একটি করে এটিএম, বিলস পে মেশিন, কন্টাক্ট সেন্টার হটলাইন ও ইন্টারনেটের সুবিধা রয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সাহায্যের জন্য রয়েছে ব্যাংকের একদল সার্ভিস স্টাফ।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী নিরাজ স্বরূপ এই ফিনানশিয়াল কিয়স্কটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব ও কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোসসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সন্দ্বীপ বোস বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হলো ‘গ্রাহক কেন্দ্রিকতা’। এই ব্যাংকের পথচলায় কনজিউমার ব্যাংকিং সব সময়ই বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক শিগগির সারা দেশে আরও ২৩টি ফিনানশিয়াল কিয়স্ক চালু করবে। বিজ্ঞপ্তি।