রাজধানীর মিরপুরে আইডিএলসির শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুমুখী অর্থনৈতিক পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ২৬তম শাখার উদ্বোধন করা হয়েছে রাজধানীর মিরপুর-১০-এর খান প্লাজায়।এই শাখায় এসএমই, করপোরেট, গৃহ ও গাড়ি ঋণ; লিজ ফিন্যান্স, ডিপোজিট স্কিমসহ বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা পাওয়া যাচ্ছে।সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন।উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইডিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান অর্থ কর্মকর্তা এইচএম জিয়াউল হক খান, উপমহাব্যবস্থাপক ও এসএমইর প্রধান জাহিদ ইবনে হাই, উপমহাব্যবস্থাপক ও পিএফডির প্রধান শেখ কামরুজ্জামান, বিভিন্ন গ্রাহক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।