রাজধানীর শেওড়াপাড়ায় রহিমআফরোজের শোরুম ইউরেকার উদ্বোধন
রহিমআফরোজ সম্প্রতি রাজধানীর ৭৪৪ শেওড়াপাড়ার বেগম রোকেয়া সরণিতে চতুর্থ মাল্টিব্র্যান্ড ইলেকট্রনিকস শোরুম ‘ইউরেকা’র উদ্বোধন করেছে।শোরুমটির উদ্বোধন করেন রহিমআফরোজ অটোমোটিভ অ্যান্ড ইলেকট্রনিকস ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির এম মঈন। এ সময় আরও উপস্থিত ছিলেন রহিমআফরোজ অটোমোটিভ অ্যান্ড ইলেকট্রনিকস ডিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক ও হেড অব ইলেকট্রনিকস বিজনেস ঈয়ামিন শরীফ চৌধুরী, হেড অব রিটেইল অ্যান্ড করপোরেট ইলেকট্রনিকস বিজনেস মোহাম্মদ মনির হোসেন সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউরেকাতে দাইয়ু ব্র্যান্ডের এলসিডি টিভি, সিআরটি টিভি, এসি, রেফ্রিজারেটর, চেস্ট ফ্রিজার, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিনের পাশাপাশি কনজ্যুমার লাইটিং হ্যাগার ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল পণ্য, রহিমআফরোজ আইপিএস ও ইউপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজার ইত্যাদি পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। ক্রমান্বয়ে অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড ইউরেকার পণ্যসম্ভারে যুক্ত হবে। হোম ডেলিভারি, আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানের (ব্র্যাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) আকর্ষণীয় অফার, বিশ্বমানের কল সেন্টার, ফ্রি ইনস্টলেশন এবং পিরিয়ডিক মেইনট্যানেন্স সুবিধাসমৃদ্ধ ‘ইউরেকা’ ক্রেতা সন্তুষ্টির নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে রহিমআফরোজ মনে করে। বিজ্ঞপ্তি।