প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক কর্মসূচির আড়ালে দেশে অতিমাত্রায় ধ্বংসাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সংগঠনটি বলেছে, কয়েক দিনের সহিংসতায় জনজীবনে নৈরাজ্য হয়েছে, যাত্রী ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, সময়মতো কাঁচামাল না পেয়ে উৎপাদন কার্যক্রম ব্যহত হচ্ছে, নিত্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলের নেতাকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।