রাজনৈতিক অস্থিরতা সরকারকে মোকাবিলা করতে হবে: রকিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেয়ারবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারকেই সার্বিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।আজ রোববার দুপুরে বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান। তবে বোর্ড সভায় আলোচনার বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।রকিবুর রহমান বলেন, ‘বাজারে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। এতে আমরা খুবই উদ্বিগ্ন। দরপতন নিয়ে আমরা চিন্তিত। আমরা এর কারণ ও তা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা বাজারে প্রভাব ফেলতে পারে—এমন মন্তব্য করে রকিবুর রহমান বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সরকারকেই মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে ডিএসইর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।রকিবুর আরও বলেন, সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা আনতে ডিএসইর পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দেওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।