রাজবাড়ীতে দাম বেশি, বিক্রি কম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা শহরে এবারের ঈদের বাজারে পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। অন্যদিকে শহরের কাদেরীয়া মার্কেটের রাজবধূ কালেকশনের মালিক টিপু সুলতানসহ কিছু বিক্রেতা বলেছেন, আগের তুলনায় বেচাকেনা কম।
শহরের বিভিন্ন বিপণিবিতান ও পোশাকের দোকানগুলো ঘুরে দেখা যায়, তরুণ-তরুণীর পাশাপাশি নারীদের সরব উপস্থিতি থাকলেও বয়সী পুরুষদের উপস্থিতি খুবই কম।
রাজবাড়ী বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, সাধারণ মানুষের হাতে টাকাপয়সা কম থাকায় এবারে বেচাকেনা কম।