রাজবাড়ীতে গ্রীষঞ্চকালীন টমেটো উৎপাদন নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গ্রীষঞ্চকালীন টমেটো উৎপাদন বিষয়ে গতকাল শনিবার কৃষকদের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে।ছয় মাসমেয়াদি এই চুক্তির আওতায় রাজবাড়ীতে ১১০ জন কৃষক টমেটো চাষ করবেন। তাঁদের টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০০ টন।সদর উপজেলার রশোড়া, নিচপাড়া ও বানিবহ এবং কালুখালী উপজেলার গান্ধিমারার কৃষক সমিতির বিক্রয়সেবাকেন্দ্রের চারজন সভাপতি, ভিপিকেএর নির্বাহী পরিচালক আবদুস ছাত্তার ও এসিআইয়ের ব্যবসা ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুর রাজ্জাক চুক্তিতে সই করেন।এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র বিশ্বাস। সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের সমন্বয়কারী মোহামঞ্চদ সাইফুল্লাহ, এসিআইয়ের কৃষি ব্যবসা বিভাগের প্রধান মো. সাইফুল্লাহ প্রমুখ।