রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেলাটির আয়োজন করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী গত শনিবার মেলাটির উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, রাজবাড়ী চেম্বারের সভাপতি কাজী ইরাদত আলী, সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌসী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।