রাজবাড়ীতে ‘একটি বাড়ি একটি খামার’ শীর্ষক প্রকল্পের কর্মশালা
রাজবাড়ীতে গতকাল সোমবার ‘একটি বাড়ি একটি খামার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দারিদ্র্য ও ক্ষুধামুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা পর্যায়ের এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। এই কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শামিমুল হক সিদ্দিকী, রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নুল আবেদীন ও বিআরডিবির উপপরিচালক ফরহাদ আহমদ উপস্থিত ছিলেন।