রাজবাড়ীর পাংশায় স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত মঙ্গলবার স্পট অ্যাসেসমেন্ট পদ্ধতির পরিচিতি ও করদাতাদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কর বিভাগের রাজবাড়ী সার্কেল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩ ঢাকার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম চৌধুরী।রাজবাড়ী সার্কেলের উপ-কর কমিশনার মো. জহিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলার চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আহম্মেদ, পৌর মেয়র মো. ওয়াজেদ আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার ও ব্যবসায়ী কাজী নাজমুল হক।মো. রেজাউল করিম চৌধুরী বলেন, স্পট অ্যাসেসমেন্ট পদ্ধতির মাধ্যমে করদাতার নিবন্ধন, আয় নিরূপণ ও আয়কর পরিশোধের জন্য তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। এ জন্য করদাতাকে আয়কর অফিসে যেতে হবে না। বরং সংশ্লিষ্ট আয়কর কর্মকর্তাই করদাতার ব্যবসা বা পেশার জায়গায় হাজির হয়ে এই সেবা প্রদান করবেন।