রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্প্রতি ব্যাসেল-২ বাস্তবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবদুল হালিম, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এম নজমুল হক এবং রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম শামসুল আলম।এতে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।