রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূল্যায়ন সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি জোনাল ব্যবস্থাপকদের কার্যসম্পাদন মূল্যায়ন করা হয়। এতে জোনাল ব্যবস্থাপকেরা যোগ দেন।সভায় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক রুস্তম আলী, খোন্দকার জাহাঙ্গীর রানা ও কালিদাস দেবনাথ।রাকাবের পরিচালকেরা বলেন, ‘যাচাই-বাছাই না করে ঋণ দিয়ে ব্যাংকের তহবিল শূন্য করে ফেলা হয়। এ অবস্থা আর চলতে দেওয়া যাবে না।’