রাজশাহী চেম্বারে নির্বাচন নিয়ে অভিযোগকারীকেই করা হলো নতুন প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন প্রশাসক হিসেবে সংগঠনের সাবেক পরিচালক জিয়াউল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল রোববার দায়িত্ব নিয়েছেন।এর আগে জিয়াউল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতেই চেম্বারের নির্বাচন স্থগিত করে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।জিয়াউল হক চেম্বার ভবনে গতকাল স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। কীভাবে প্রশাসক পদে নিয়োগ পেলেন, জানতে চাইলে জিয়াউল হক জানান, রাজশাহীর ছয়জন সাংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৩০ মার্চ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আরও জানান, তাঁকে ১৫০ দিনের মধ্যে একটি ভোটার তালিকা তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে।