রাজশাহী বিভাগে ৪৫ জন আয়করদাতা সম্মানিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজশাহীতে টমটম ও হাতির গাড়ি নিয়ে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন জেলার আয়করদাতারা অংশ নেন।শোভাযাত্রা শেষে রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীতে গত করবর্ষে দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ পরিমাণ আয়করদাতা হিসেবে ৪৫ জনকে সম্মাননা দেওয়া হয়।কর অঞ্চল রাজশাহীর কমিশনার বেগম রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আবদুল মান্নান পাটোয়ারী।দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সম্মানিত ব্যক্তিরা হলেন: মণীষ রায় ও মো. মহসিন আলী (সিটি করপোরেশন); মো. হাবিবুর রহমান ও মো. মাহবুবুল আলম বাদশা (রাজশাহী জেলা); এফ এফ কে লুৎফর রহমান ও আনোয়ার জাহিদ (চাঁপাইনবাবগঞ্জ); রত্না পাত্র ও অনিতা চৌধুরী (পাবনা); বিভূতি রঞ্জন পোদ্দার ও মাজেদুল বারী (নাটোর); সাহাদাত আলম ও আকবর হোসেন প্রামাণিক (বগুড়া); রওনকুল ইসলাম চৌধুরী ও দেলোয়ার হোসেন (জয়পুরহাট); গোলাম মোস্তফা খান মন্টু ও রসিক চন্দ্র পাল (সিরাজগঞ্জ); নারায়ণ চন্দ্র প্রামাণিক ও মো. আবদুল মান্নান (নওগাঁ)।২০০৯-১০ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত ব্যক্তিরা হলেন: আবদুল আউয়াল, মো. কবির হোসেন ও নাসিমুল গণি খান (সিটি করপোরেশন); মো. মজিরউদ্দিন, আবদুল লতিফ ও হায়দার আলী (রাজশাহী); এ এফ এম শরিফুল ইসলাম, মো. ইউসুফ আলী ও মোসাদ্দেক হোসেন (চাঁপাইনবাবগঞ্জ); স্যামসন এইচ চৌধুরী, তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী (পাবনা); আনিছুর রহমান, মধুসূদন পোদ্দার ও কাজী হাসিনুর রহমান (নাটোর); দিলীপ কুমার আগরওয়ালা, একরামুল কবির আহম্মদ ও জাহিদুর রহমান তালুকদার ( বগুড়া); আনোয়ার হোসেন চৌধুরী, নাফিজ হাকিম মণ্ডল ও শামীম ফারুক (জয়পুরহাট); আবদুল মান্নান, আজাদুর রহমান ও মো. আলতাফ হোসেন (সিরাজগঞ্জ); সাজেদুল আলম, মো. গোলাম রব্বানী ও মো. আমিনুল হক (নওগাঁ)।