রাজশাহীতে অর্গানিক কৃষিবাজারের যাত্রা শুরু
রাজশাহীতে প্রথমবারের মতো সম্প্রতি একটি অর্গানিক কৃষিবাজারের যাত্রা শুরু হয়েছে।
চিত্রা অর্গানিক কৃষিবাজার নামক নতুন এই বিক্রয়কেন্দ্রে ১১০ ধরনের পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: আউশ চাল, রাঁধুনীপাগল চাল, কাউন চাল, আখের গুড়, কুমড়াবড়ি, কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, আউশ চালের হাতে ভাজা মুড়ি, লাল আটা, জবের ছাতু, অর্গানিক চা ও প্রসাধনী, ধানের তুষ ও তিলের তেল। এসব পণ্য রাসায়নিকমুক্ত বলে দাবি করেন বাজারটির স্বত্বাধিকারী শাহজাহান শাহীম।
রাজশাহী শহরের কাজলা এলাকার শাহ কৃষি জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ এই কৃষিবাজারের উদ্বোধন করেন। এ সময় কৃষিবাজারটির উদ্যোক্তা নার্গিস সুলতানা, প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহজাহান জানান, ২০০৪ সালে মাত্র ৪০০ টাকা পঁুজি নিয়ে তাঁরা অর্গানিক কৃষিজাত পণ্য বিক্রির এই ব্যবসা শুরু করেন। বর্তমানে ঢাকার মালিবাগ ও খিলগাঁও এলাকায় এ ধরনের আরও দুটি বিক্রয়কেন্দ্র রয়েছে তাঁর।
শাহজাহান আরও জানান, চিত্রা অর্গানিক কৃষিবাজারের সঙ্গে এখন সরাসরি ২০ জন ও পরোক্ষভাবে প্রায় ছয় হাজার মানুষ জড়িত রয়েছেন।