রাজশাহীতে ইউনাইটেড হাসপাতালের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্যোগে রাজশাহীতে স্থানীয় একটি মিলনায়তনে ‘আপডেট অন অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন রেডিওলজি অ্যান্ড অনকোলজি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী শহর ও আশপাশের এলাকার দুই শতাধিক চিকিৎসক এতে অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শাগুফা আনোয়ার। বিজ্ঞপ্তি