রাজশাহীতে উত্তরা ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ব্যাংক মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সম্প্রতি রাজশাহীতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।
স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাঈখ আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ রবিউল হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী জোনের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান।