রাজশাহীতে এসএমই মেলা জমজমাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে আয়োজিত মেলা জমে উঠেছে। এতে প্রতিদিনই প্রচুর লোকসমাগম হচ্ছে। এসএমই ফাউন্ডেশন রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় পাঁচ দিনের এই মেলার আয়োজন করেছে; যা আজ রোববার শেষ হবে। রাজশাহীসহ সব বিভাগীয় শহর, জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০টি এসএমই প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান চামড়াজাতসামগ্রী, পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিকসামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল পণ্য, পোশাক প্রভৃতি পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। এসএমই খাতের উন্নয়ন ও মানসম্পন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
বাসস