রাজশাহীতে এসএমই মেলা শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আজ বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এসএমই ফাউন্ডেশন রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের কাছে গ্রিন প্লাজায় এ মেলার আয়োজন করেছে। মেলায় সারা দেশের ৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত চামড়াজাত, পাটজাত, হস্তশিল্পজাত, কৃষি প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিকসামগ্রীসহ দেশীয় বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
বিজ্ঞপ্তি