রাজশাহীতে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও ব্যাংকারদের সভা
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সুবল বোস মণি ও বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার মহাব্যবস্থাপক জিন্নাতুল বাকেয়া।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আয়াত আলী, বেসিক ব্যাংকের জিএম এ কিউ এম কিবরিয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম ইউনুস আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অতিরিক্ত পরিচালক নাজমুস সেলিম, এনজিও কর্মকর্তা আলাউদ্দিন খান, রহিমা রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ২৫০ জন কর্মকর্তা যোগ দেন।