রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নওপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি নতুন শাখা খোলা হয়েছে।ব্যাংকের রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক এস এ এম আবদুস সালাম গতকাল রোববার শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক উমেদ আলী মোল্লা। এতে স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী, কিসমত গণকৈড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুদ রানা, ব্যাংকের রাজশাহী সদর এলাকার ব্যবস্থাপক রশীদ মাহমুদ, রাজশাহী অঞ্চলের নিরীক্ষণ বিভাগের প্রধান শেখ সাদী, রাজশাহী জোনের প্রতিনিধি হুমায়ুন কবির, পুঠিয়ার এলাকা ব্যবস্থাপক মো. খুরশেদ আলম প্রামাণিক প্রমুখ বক্তব্য দেন।