রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কাপ বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কর্মীদের দাপ্তরিক কাজে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।গ্রামীণ ব্যাংকের রাজশাহীর জোনাল ম্যানেজার এস এ এম আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পশ্চিমাঞ্চলের সমন্বয় ও পরিচালনা বিভাগের উপমহাব্যবস্থাপক আবুল খায়ের এবং অবলোকন ও মূল্যায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক উম্মে কুলসুম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এলাকা ব্যবস্থাপক তৌহিদ খান ও শাখা ব্যবস্থাপক আবদুল মান্নান। বক্তারা গ্রামীণ ব্যাংকের সামাজিক ব্যবসায়ের সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা এই ব্যবসায়ে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।