রাজশাহীতে টমেটোবীজের মূল্য নিয়ন্ত্রণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকেরা টমেটোবীজের মূল্য নিয়ন্ত্রণ এবং বিপণনকারী সংস্থা সিনজেন্টার সব ধরনের বীজ বাজেয়াপ্ত ও তাদের বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হওয়া টমেটোচাষিদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ।গতকাল নগরের জিডিআরসি মিলনায়তনে গোদাগাড়ী কৃষক উন্নয়ন ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি মোখলেসুর রহমান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা সুফিয়া জামাল, কৃষক লীগের রাজশাহী জেলার সভাপতি রবিউল আলম, জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার আহ্বায়ক মো. মহসিন, কৃষি শ্রম অধিকার আন্দোলন রাজশাহীর আহ্বায়ক এফ এম এ জাহিদ এবং গোদাগাড়ীর ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা উপস্থিত ছিলেন।