রাজশাহীতে টাটার গ্র্যান্ড মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল মোটরস লিমিটেডের রাজশাহী শাখার উদ্যোগে এবং আঞ্চলিক পরিবেশক দাদু মোটরসের সহযোগিতায় গতকাল রোববার থেকে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী টাটার গ্র্যান্ড মেলা। রাজশাহী নগরের গ্রিন প্লাজায় গতকাল সকালে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দীন। মেলার আয়োজকেরা জানান, প্রথম দিনেই মেলায় তাঁরা ৫০টি ট্রাক ও পিক-আপের বুকিং পেয়েছেন। এ ছাড়া মেলা থেকে সরাসরি বিক্রি হয়েছে তিনটি বাস। মেলায় যাঁরা গাড়ি কিনবেন তাঁদের জন্য নগদ ছাড় ছাড়াও অন্যান্য উপহারও রয়েছে। মেলা প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।