রাজশাহীতে তাঁত ও শিল্প মেলায় ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা রাজশাহীবাসী’ আয়োজিত তাঁত ও শিল্প মেলায় এখনই ঈদের আমেজ পাওয়া যাচ্ছে। ঈদ সামনে রেখেই দর্শনার্থীরা প্রতিদিন সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত মেলার স্টলগুলোয় ভিড় করছে এবং পছন্দের পণ্য কিনছে।রাজশাহী শহরের বর্ণালি মোড় এলাকায় আয়োজিত এই মেলা চলবে ঈদ পর্যন্ত। এতে ৯৪টি স্টল রয়েছে।মেলায় তাঁতের কাপড়ের পাশাপাশি ফ্যাশন জুয়েলারি, মেলামাইন, শাড়ি ও থ্রি-পিসের স্টলগুলোতে প্রচুর ভিড় লক্ষ করা যাচ্ছে। এসব স্টলে ৩৯৯ থেকে শুরু করে তিন হাজার ৮৪৫ টাকা দামের থ্রি-পিস রয়েছে।ঢাকার রহিম টেক্সটাইলের স্টলে এর মালিক সিরাজুল ইসলাম জানান, তাঁদের নিয়ে আসা থ্রি-পিসগুলোর মধ্যে রেডিসন, কারচুপি, বাংলালিংক, কাশ্মীরি ও জামদানি প্রিন্টের চাহিদা বেশি।মেলার বিভিন্ন স্টল পরিদর্শনকালে ব্র্যাকের কর্মকর্তা মনোয়ারা খাতুন, বাঘা উপজেলার কলেজশিক্ষক গোলাম তোফাজ্জল, লালপুর উপজেলার পল্লিচিকিৎসক জাকির হোসেনসহ অনেকেই প্রথম আলোকে জানান, তাঁরা সবাই ঈদ উপলক্ষে কেনাকাটা করতে মেলায় এসেছেন।এদিকে মেলার আয়োজক আমরা রাজশাহীবাসীর সাধারণ সম্পাদক হেলালউদ্দিন বলেন, স্থানীয় সাধারণ ক্রেতাদের চাহিদার দিকে নজর রেখেই তাঁরা তিন বছর ধরে এই আয়োজন করে আসছেন।