রাজশাহীতে থ্রিজি-সেবা চালু করল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গতকাল রোববার রাজশাহীতে থ্রিজি-সেবা চালু করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহাগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজুদ্দীন আহমেদ, এয়ারটেল বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা রাজনীশ কওল, প্রধান সেবা কর্মকর্তা রুবাবা দৌলা, প্রধান কারিগরি সন্দ্বীপন চক্রবর্তী ও প্রধান তথ্য কর্মকর্তা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
ক্রিস টবিট বলেন, ‘এয়ারটেল ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনা শহরে থ্রিজি-সেবা চালু করেছে। চলতি বছরের মাঝামাঝি নাগাদ দেশের সব বিভাগীয় সদরকে থ্রিজি-সেবার আওতায় নিয়ে আসতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
রাজশাহীর যেসব এলাকা এয়ারটেলের থ্রিজি-সেবার আওতায় রয়েছে হেতমখাঁ, সাহেববাজার, মাস্টারপাড়া, সাধুর মোড়, রানীনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, উত্তরা ক্লিনিক মোড় উপশহর, দাসপুকুর, আসাম কলোনি, পাওয়ার হাউস মোড়, দেবী সিংপাড়া, বিনোদপুর, রুয়েট, সাগরপাড়া, বোসপাড়া, গণকপাড়া, রাজশাহী মেডিকেল, কাদিরগঞ্জ, গ্রেটার রোড, শিরোইল, রেলস্টেশন, পদ্মা আবাসিক এলাকা ও ভদ্রা মোড়।