রাজশাহীতে পানি ব্যবস্থাপনায় উৎপাদিত ধানের মাঠ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা ও তানোর উপজেলায় সম্প্রতি ব্রি ধান-২৮, ব্রি ধান-৩৬ ও ব্রি ধান-৫০-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।প্রতিকূল পরিবেশে পুষ্টি, আগাছা ও পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে চলতি ২০১১ বোরো মৌসুমে বৃষ্টিনির্ভর তথা খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে এই তিন জাতের ধান উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়।জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘পরিবর্তিত জলবায়ু উপযোগী ধানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সমপ্রসারণ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এসব ধানের আবাদ করা হয়। এতে স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ পানি কম ব্যবহূত হলে ফলনে প্রভাব পড়ে না এবং পাশাপাশি সারও লাগে কম।তানোর উপজেলার চকদমদমা ও পবা উপজেলার আলিমগঞ্জ এলাকায় উল্লিখিত তিন জাতের ধানের কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিদ হোসেন আনছারী। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনসুর রহমান, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা মোত্তালিব, ব্রি রাজশাহীর ঊর্ধ্বতন বিজ্ঞানী বিশ্বজিৎ কর্মকার, মোসাদ্দেক হোসেন, তুহিনা খাতুনসহ অন্য বিজ্ঞানীরা বক্তব্য দেন।এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা, এনজিও কর্মী এবং ১০০ জন কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।