রাজশাহীতে পোলট্রি খাদ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলট্রি ফিড বা হাঁস-মুরগির খাদ্যের দাম কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।রাজশাহী পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন গত সোমবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে পোলট্রি শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সমিতির সভাপতি এস এম মাহফুজুর রহমান মুক্তির সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সহসভাপতি রিয়াজ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সমিতির সহসভাপতি মুক্তাদির হোসেন, এস কে তাবিবুর রহমান, মজিবুর রহমান, মুনতাসিন রহমান শুভ প্রমুখ।