রাজশাহীতে বাংলা লায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি টাওয়ার নিয়ে রাজশাহীতে গতকাল মঙ্গলবার থেকে বাংলা লায়ন ওয়াইম্যাক্স কমিউনিকেশন্স লিমিটেডের যাত্রা শুরু হয়েছে।এ উপলক্ষে মহানগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলা লায়ন ওয়াইম্যাক্স কমিউনিকেশন্সের ইন্টারনেট সেবার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে বাংলা লায়ন ওয়াইম্যাক্স কমিউনিকেশন্সের হেড অব সেলস ফেরদৌস আহমেদ , হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স জি এম ফারুক খান, হেড অব প্লাজা নজরুল ইসলাম, ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার সোহেল রানা ও আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আহমেদ ফেরদৌস জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর এবার তাঁরা রাজশাহী বিভাগীয় শহরে বাংলা লায়ন বিশ্বের চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ওয়্যাইম্যাক্সের সেবা চালু করেছেন। ভোক্তাদের উন্নত সেবা দেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, রাজশাহী অঞ্চলকে ওয়্যারলেস্ ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার লক্ষ্যে বাংলা লায়ন কাজ করছে। অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীরা মাসে ৮০০ টাকা প্যাকেজে ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবেন। পরে নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়।