রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘর চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখায় অটোমেটেড ক্লিয়ারিং হাউস (এসিএইচ) বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর চালু করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী গত বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী শাখার মহাব্যবস্থাপক জিন্নাতুল বাকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, অটোমেটেড ক্লিয়ারিং হাউস পদ্ধতি চালুর ফলে যেসব ব্যাংক এমআইসিআর চেক চালু করেছে, ওই সব ব্যাংক গ্রাহককে এক দিনের মধ্যে অর্থ হস্তান্তর করতে পারবে।