রাজশাহীতে বার্ড ফ্লু বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী শহরের নানকিং দরবার হলে গতকাল সোমবার সাংবাদিকদের নিয়ে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে।কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আমিনুর রহমান, রাজশাহী বিভাগীয় উপপরিচালক ইব্রাহীম হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, রাজশাহী রাজাবাড়ীহাট আঞ্চলিক হাঁস-মুরগি খামারের পোলট্রি জেনেটিসিস্ট মীজানুর রহমান, ফাওয়ের কনসালট্যান্ট রোকেয়া খানম বক্তব্য দেন।