রাজশাহীতে বীজ আলুর মান রক্ষার বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বীজ আলুর গুণগত মান নিশ্চিতকরণ ও এর ব্যবস্থাপনা’ বিষয়ে রাজশাহীর পবা উপজেলায় গতকাল রোববার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আমান প্ল্যান্ট টিস্যুকালচার লিমিটেড কর্মশালাটির আয়োজন করে৷ এতে বক্তব্য দেন আমান গ্রুপের মহাব্যবস্থাপক আজিজুল হক, জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবদুল বারী ও আমান প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবের বৈজ্ঞানিক ব্যবস্থাপক ড. নুরু আলম সিদ্দিক এবং ঈশ্বরদী বীজ প্রত্যয়ন এজেিন্সর কৃষিতত্ত্ববিদ আবুল কাশেম আজাদ ও রাজশাহী বীজ প্রত্যয়ন এজেন্সির মাঠ কর্মকর্তা আহমেদ শফি।
কর্মশালায় জানানো হয়, কৃষকদের মাঝে কম খরচে ভাইরাস ও রোগমুক্ত উচ্চফলনশীল বীজ আলু সরবরাহের উদ্দেশ আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ২০০৪ সালে ৫০ একর জমিতে একটি টিস্যু কালচার ল্যাবরেটির স্থাপন করেন৷ সেখান থেকে কৃষকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বীজ আলু নিয়ে থাকেন৷