রাজশাহীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। নগরের কালেক্টরেট মাঠে এ মেলার আয়োজন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান গত শুক্রবার সন্ধ্যায় মেলাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এম ওবাইদুল্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখত ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।মেলায় মোট ১১২টি স্টল ও আটটি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। এতে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।এ মেলা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। মেলায় শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।