রাজশাহীতে স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়েছে।নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সম্মেলনে কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ তারেক, বিতরণ বিভাগের উন্নয়ন ব্যবস্থাপক শাহ মুহাম্মদ মাকসুদুল গনী, ঊর্ধ্বতন নির্বাহী (ট্রেড মার্কেটিং) ফজল মাহমুদ, জোনাল ব্যবস্থাপক খন্দকার লুৎফুল মান্নান, এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান এবং বিক্রয় নির্বাহী সৈয়দ এ আর নাফিজুজ্জামান বক্তব্য দেন।এতে রাজশাহী ও ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী, সুপারভাইজর, বিক্রয় প্রতিনিধি, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা (ডিএসআর) যোগ দেন। মোহাম্মদ তারেক কোম্পানির বিক্রয় কার্যক্রম পর্যালোচনা ও শীতকালীন বিক্রয় কৌশল নিয়ে আলোচনা করেন।