রাজশাহীর মোহনপুরে নতুন পাটকল উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে বেসরকারি ব্যবস্থাপনায় ‘যমুনা জুট ইন্ড্রাস্টিজ লিমিটেড’ নামে নতুন একটি পাটকল উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও নওগাঁর সাংসদ আব্দুল জলিল সম্প্রতি পাটকলটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটকলটির ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী লুৎফর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক সাঈদ রেজা, ব্যবস্থাপনা পরিচালক কে এম শহীদুল হক, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পাটকলে ১০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে প্রতিদিন ৬০ মেট্রিক টন সুতা উৎপাদিত হবে।